স্টাফ রিপোর্টার : প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদের নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকব না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। এই লক্ষ্য পূরণে সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৌশলী শিক্ষার্থীদের।” শনিবার (৯ মে) রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীকাল রোববার (১০ মে) থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ছাত্রজীবনের...
Developed by BDITHOST