স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ মঙ্গলবার (৩০ জুন ) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউট এর সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তারদের প্রতি এ আহব্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল...
Developed by BDITHOST