স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে রাস্তার কাজ ও বিভিন্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছি, তা জাতীয়তাবাদী দলের একটি উন্নয়নমুখী কাজের নিদর্শন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। পরে...
Developed by BDITHOST