স্টাফ রিপোর্টার : দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে রাজশাহীর পবা উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের মতো আয়বর্ধক উপকরণ উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী...
Developed by BDITHOST