অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একই সময় উপজেলা ছাত্রদলও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। দুই মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হলে কমপক্ষে ৩৫ জন আহত হন। ‘নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মিনাজুল...
Developed by BDITHOST