অনলাইন ডেস্ক : নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ অপার সম্ভাবনার দুয়ারে প্রবেশ করেছে। এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে নিতে পারবে বাংলাদেশের মেয়েরা। তাই বাফুফে আসন্ন এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ-অলিম্পিকের সম্ভাবনাও পরিকল্পনায় রাখছে। বাংলাদেশ প্রথম বারের মতো নারী এশিয়া কাপ নিশ্চিত করেছে। নারী ফুটবলের ভালো উপলক্ষে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বিগত সময়ের মতোই নিজ কক্ষে গুটিকয়েক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করেছেন। কিরণ বিশ্বকাপে চোখ রেখেই মন্তব্য করেছেন, '২০২৬-এর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ হবে। সেখানেও আমাদের অনেক সুযোগ আছে। সেরা ছয়টি দল চলে যাবে বিশ্বকাপে। দুটি দল আবার খেলবে অলিম্পিকে। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন, বিশ্বকাপ খেলা।...
Developed by BDITHOST