এ এইচ এম মাসুম বিল্লাহ : বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দুই বছরের কঠোর অধ্যবসায়ের পরিণতিই নয়, উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রধান প্রবেশদ্বারও। এই পরীক্ষাকে ঘিরে থাকে শিক্ষার্থীদের স্বপ্ন, অভিভাবকদের প্রত্যাশা আর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। কারণ, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক, উদ্যোক্তা এবং দক্ষ নেতৃত্ব হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বছরের এইচএসসি পরীক্ষা চলমান। এ সময় শিক্ষার্থীদের নিজের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত । পরীক্ষায় ভালো ফলাফল নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, অধ্যবসায় আর ধারাবাহিক পরিশ্রমের ফসল। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পায়। ফলাফল ভালো হলে বিদেশের বিভিন্ন বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগও অনেকাংশে সহজ হয়। তাই এইচএসসি...
Developed by BDITHOST