স্টাফ রিপোর্টার : আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. উবায়দুল হক, অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,...
Developed by BDITHOST