স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৭টি পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন দিনগুলোতে শুধুমাত্র পরীক্ষার সময় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর চারদিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজ,...
Developed by BDITHOST