অনলাইন ডেস্ক : আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি-২০২৬) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নতুন এক কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের আওতাধীন সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার আইডি-পাসওয়ার্ড এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তি ও ট্যাগ অফিসারদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। আজ (সোমবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইলে (controller@dhakaeducationboard.gov.bd) দুই ধরনের তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সচল আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরার ব্র্যান্ড ও ডিভাইসের সিরিয়াল নম্বরসহ) এবং সিসিটিভির সাথে সার্বক্ষণিক ইন্টারনেট...
Developed by BDITHOST