অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধ বন্ধের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই দেশের জনজীবন। এরইমাঝে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের এক্সে দেওয়া এক পোস্টে ফের খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে। পিএসএলের নতুন এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই।...
Developed by BDITHOST