অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন থানার ওসিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় বহুল আলোচিত ওসি বি এম ফরমান আলীও রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়ার বাসিন্দা হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে আলোচনা ছিল। চাকরিজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ‘পাত্তা’ দিতেন না বলে অভিযোগ রয়েছে। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব...
Developed by BDITHOST