অনলাইন ডেস্ক : নিজেদের এক পাইলট গাজা সেবন করে ধরা পড়ার পর সব পাইলটের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে এয়ার ইন্ডিয়া। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এটি কার্যকর করা হয়েছে এবং এ ব্যাপারে সব স্টাফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝআকাশে আকস্মিকভাবে কিছুটা নিচে নেমে আসে। এরপর সন্দেহ তৈরি হয় ওই বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন কি না। এরপর দুইবার পরীক্ষা করে দেখা যায় তিনি গাঁজা সেবন করেছিলেন। এয়ার ইন্ডিয়ার এএল-২৩৭৯ ফ্লাইটে ওইদিন ১৩৭ জন যাত্রী এবং আটজন কেবিন ক্রু ছিলেন। গত ৪ আগস্ট বিমানটি যখন ওড়িশার আকাশে ছিল তখন এটি হঠাৎ করে ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী এবং চারজন ক্রু আহত হন।...
Developed by BDITHOST