মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এদেরকে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানা জেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। সাজাভোগ শেষে কেরালার একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই তিন জন...
Developed by BDITHOST