অনলাইন ডেস্ক : টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তাদের নজর ছিল ‘জে’ গ্রুপের আরেক ম্যাচ আলজেরিয়া-জর্ডান লড়াইয়ের দিকে। সেখানে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। একইসঙ্গে বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানের। আগের নিয়ম অনুসারে, দুই দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিতে গোল ব্যবধান বিবেচনা করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের আগে সেই নিয়ম বদলে ফেলা হয়। চলতি বিশ্বকাপে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৬ হওয়ার সুযোগ থাকলেও, নতুন নিয়মে হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। আগামী রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লিওনেল স্কালোনির দল জর্ডানের মুখোমুখি হবে। সেই ম্যাচে হারলেও তাদের গ্রুপের শীর্ষ থেকে কেউ নামাতে পারবে না। বিদায় নিশ্চিত...
Developed by BDITHOST