স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ বাজেটে তাদের ইচ্ছার প্রতিফলন থেকে বঞ্চিত ছিল। গত ১২ই ফেব্রুয়ারির একটি ঐতিহাসিক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতিতে গঠিত এই নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। শুক্রবার (১২ জুন) মন্ত্রী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের লুণ্ঠন ও প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়ার ফলে অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় চলে এসেছিল। এই সীমিত সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও প্রতিটি নাগরিক, বিশেষ করে যারা এতদিন অর্থনৈতিক ভাবনার বাইরে বা প্রান্তিক পর্যায়ে ছিলেন, তাদের সবাইকে বাজেটের আওতায় এনে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে। এটি কেবল বরাদ্দের প্রথাগত...
Developed by BDITHOST