অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি স্পেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। তবে যোগ করা সময়ে (৯০+৩) ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে তারা। নির্ধারিত সময়ে কোনো দল না হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে প্রথমার্ধে নিষ্প্রভ ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির নেওয়া কর্নার কিক থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে আক্রমণে পিছিয়ে ছিল...
Developed by BDITHOST