অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবে না কোনো চাঁদাবাজের আশ্রয়স্থল—এমন হুঁশিয়ারি দিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের পরিচয় ব্যবহার করে যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের জন্য এনসিপিতে জায়গা নেই।’ সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় এই মন্তব্য করেন তিনি। ভারী বৃষ্টির মধ্যেও আয়োজিত এই জনসভায় তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি চাঁদাবাজিতে জড়ায়, তাকে আমরা সহ্য করব না। আমাদের লাখ লাখ কর্মী নয়, চাই সৎ ও নিষ্ঠাবান কয়েকজন।’ নিজ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে হাসনাত বলেন, ‘অনেকেই শুধু ফেসবুকে সেলফি তুলে সেলফি-বাণিজ্য করে, বাস্তব কর্মসূচিতে পাওয়া যায় না। এই ধরনের ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে চলবে না।’ সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ হতেই হবে...
Developed by BDITHOST