অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং। এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিম জং-উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায়। কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তাঁর পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস। গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন...
Developed by BDITHOST