অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার পর এবার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। আমরা গত কয়েক মাস ধরে সাগরপথে এই গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং ইতোমধ্যে ৯৭ শতাংশ মাদক পাচার প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এখন এসব গ্যাংয়ের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় এসেছে এবং শিগগিরই আমরা (মেক্সিকোতে) স্থল অভিযান শুরু করতে যাচ্ছি।” “কারণ এই মাদক গ্যাংগুলোই এখন মেক্সিকো চালাচ্ছে। দেশটিতে এখন যা চলছে— তা খুব, খুব দুঃখজনক।” ২০২৫ সালের সেপ্টেম্বর মাস ক্যারিবিয়ান সাগরে মেক্সিকান...
Developed by BDITHOST