অনলাইন ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের দুই গোলের সাথে ব্র্যাডলি বারকোলার এক গোলে মঙ্গলবার সুইডেনকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। এই জয়ে দুই এ্যাসিস্ট করেছেন মাইকেল ওলিসে। পরের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ উজ্জীবিত প্যারাগুয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কাল উপস্থিত ছিলেন ৮০ হাজার ৬৬৩ জন সমর্থক। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্য ফরাশি সমর্থক ছিলেন। এমবাপ্পে তাদের হতাশ করেননি। বিরতির ঠিক আগে দারুন এক গোলে ডেডলক ভাঙ্গেন এমবাপ্পে। এর আগে দুইবার শট পোস্টে না লাগলে আরও আগেই এগিয়ে যেতে পারতো ফরাশিরা। এর মধ্যে একটি ছিল এমবাপ্পের, আরেকটি ওলিসের। অনেকটা খোলসবন্দী সুইডিশ দলের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। বলের পজিশন ও টার্গেটে শটের দিক থেকে ফ্রান্সই এগিয়ে ছিল। ৫৩ মিনিটে ওলিসের এ্যাসিস্টে পিএসজি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুন করেন।...
Developed by BDITHOST