স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি আজ শুক্রবার (০৮ মে) সকালে নওগাঁ সফরের উদ্দেশ্যে রাজশাহীতে আগমন করেন। এ উপলক্ষে সকাল ৮টায় শাহ মখদুম বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় মন্ত্রীর সাথে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলাপ করেন রাসিক প্রশাসক। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST