অনলাইন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ এই গ্রেড পাওয়ার ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এই কৃতিত্ব অর্জন করেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন । সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক, আন্তঃশিক্ষা বোর্ড...
Developed by BDITHOST