স্টাফ রিপোর্টার : এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শুভেচ্ছা বার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি বলেন, “এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। জ্ঞান, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে...
Developed by BDITHOST