সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ২১ এপ্রিল হতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা রাজশাহী মহানগরীর ২৮ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত আগামী ২১ এপ্রিল হতে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ৯ ঘটিকা হতে বেলা ২ ঘটিকা পর্যন্ত উল্লিখিত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন- ১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে...
Developed by BDITHOST