স্টাফ রিপোর্টার : রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাদিরগঞ্জ গেটার রোডে শাহ ডাইন কনভেনশন সেন্টারে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, নির্বাচিত হলে বহুতল বার ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবীরা যখনই দায়িত্বে থাকেন তখনই বারের উন্নয়ন হয় এবং আইনজীবীরা ন্যায্য হিস্যা পান। বর্তমানে মরণোত্তর অনুদানের অর্থ দ্বিগুণ করা হয়েছে। এছাড়াও জুনিয়র আইনজীবীদের যথাযথভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে...
Developed by BDITHOST