এস এ সিরাজুল ইসলাম, মান্দা : নওগাঁর মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। সোমবার বেলা ১১ টায় ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স থেকে ৯ লক্ষ ৭৪ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও একটি রুপার আংটি, ২টি সোনার নাকফুল। মান্দা উপজেলা নির্বাহী অফিসার কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস পর দানবক্স খুলেছি। এবার দানবক্সে ৯ লক্ষ্য ৭৪ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী...
Developed by BDITHOST