অনলাইন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে রহস্যে ঘেরা এই সিনেমাটি। অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘পাফ ড্যাডি’। এতে পরীমণিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন! অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নয়, ‘পাফ ড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? সহীদ উন নবী’র পরিচালনায় তারকা বহুল এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল...
Developed by BDITHOST