স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে তিনি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন বলে জানান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রমূখ । বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুন:খনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে যাচ্ছেন। খাল পুনঃখননের পর তিনি সেখানে একটি সমাবেশেও বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে -...
Developed by BDITHOST