স্টাফ রিপোর্টার : বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা নিয়ে এই বিচ গেমস অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আজ শুক্রবার (১২ জুন) কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে চায়নার সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি...
Developed by BDITHOST