স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উন্নয়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এর সমন্বয়ে আজ ঢাকার ইন্টার কন্টিনেন্টালে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, বিমান পরিবহন আজ যাত্রী ও পণ্য পরিবহনের একটি মাধ্যম নয় বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের...
Developed by BDITHOST