অনলাইন ডেস্ক: পাকিস্তান নিয়ে আবোলতাবোল মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ইচ্ছা প্রকাশ করেছেন পাক অভিনেত্রী নওশীন শাহ। সম্প্রতি পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’তে উপস্থিত হয়ে এ ইচ্ছার কথা জানান নওশীন। বলি অভিনেত্রী কঙ্গনাকে উদ্দেশ করে নওশীন বলেন, ‘পাকিস্তানকে নিয়ে ওর কোনো ধারণাই নেই। যা মনে আসে তাই বলে চলে। কঙ্গনার সঙ্গে দেখা হলে ওকে দুটো চড় কষাতে চাই।’ কঙ্গনার প্রতি তার পরামর্শ ‘ কারও দেশ নিয়ে কথা না বলে বরং নিজের অভিনয়, বিতর্ক এবং প্রেমিকদের দিকে মনোযোগ দিন।’ পাক অভিনেত্রী বলেন, ‘ওনার (কঙ্গনা) কোনো জ্ঞান নেই কিন্তু দেশ নিয়ে কথা বলছে, সেটাও অন্য কারো দেশ নিয়ে। আপনার নিজের দেশের ওপর, আপনার অভিনয়ে, আপনার নির্দেশনার দিকে মন দিন..’ কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন...
Developed by BDITHOST