অনলাইন ডেস্ক : সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে সেখানে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে নেওয়া হয় এবং রাত আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষা করছেন। ওই সময় পর্যন্ত তার সঙ্গে ডিবি প্রধানের কোনো কথা হয়নি। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন। এ প্রসঙ্গে জানতে...
Developed by BDITHOST