অনলাইন ডেস্ক: সোমবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দী দেশ ভারত ও পাকিস্তান। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে দুই দেশেই উত্তাপ বিরাজ করে। যার প্রভাব পরেছিল সিনেমা হলেও! শুনতে একটু অবাক লাগলেও তেমন কিছুই ঘটেছে। গত (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি। একের পর এক রেকর্ড ভাঙছে, গড়ছে। ইতোমধ্যেই আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপিরও বেশি অর্থ। বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর মাত্র ৪ দিনেই বক্স অফিস কালেকশন ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘জওয়ান’-এর। রোববারও ভারতে তিনটি ভাষায় আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে হিন্দি ভাষায় ৭১ কোটি, তামিল ও তেলেগুতে ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। তবে সোমবার কমে গেছে ‘জওয়ান’-এর আয়। ভারতজুড়ে হিন্দি ভাষায় এদিন...
Developed by BDITHOST