স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। সোমবার (১ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় কার্যালয়জুড়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। ঈদের এই মহান চেতনাকে ধারণ করে আমাদের সকলকে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত...
Developed by BDITHOST