স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন) রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত জামান মাইন্ড কেয়ারে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে Stress Management In Workplace বা কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জামান মাইন্ড কেয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: জয়দীপ ভাদুরী বিশিষ্ট সনোলজিস্ট, কোয়েল চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি রাজশাহী কলেজ অ্যালামাইন, শামিম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক, খোকন এবি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক, ডা: সুজন মন্ডল ও ডা: রাব্বি। এছাড়াও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ ও বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জামান মাইন্ড কেয়ার এর চীফ সাইকোলজিস্ট ড. মাসুদুল হক সিদ্দিকী। সেমিনারে কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে মানসিকভাবে সুস্থ থাকার বিভিন্ন...
Developed by BDITHOST