অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ কলম্বিয়ার প্রশান্ত মহাসাগর লাগোয়া উপকূলীয় অঞ্চ ব্যাপক শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি ও ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার কলম্বিয়ার স্থানীয় সময় সকালের দিকে শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। এর আগে রাজধানী বোগোটা এবং প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা পর্যন্ত এই তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোকো প্রদেশের গভর্নর নুবিয়া কারোলিনা কর্ডোবা-কুরি বলেছেন, ‘‘আমরা মাত্রই চোকো বিভাগে এক ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। আমরা আফটার শকের বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে। তবে আমাদের রাজধানী কিবদো শহরের বেশ কিছু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং...
Developed by BDITHOST