অনলাইন ডেস্ক : ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর্তুগালের খেলোয়াড়রা গ্রুপ ছবি তুললেন। সেখানে ছিলেন গত বছর ৩ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ডিওগো জোটা। আমেরিকাতে যখন পর্তুগাল জয় উদযাপন করছে, তার একদিন পরই প্রয়াত সতীর্থের প্রথম মৃত্যুবার্ষিকী। তাই ম্যাচ জেতার পরপর ফটো সেশনে রোনালদো দাঁড়ালেন জোটার ২১ নম্বর জার্সি হাতে। ছবি তোলার পর পর্তুগাল অধিনায়ক নিজেই জার্সিটা পরলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আঙুল উঁচুতে তাক করে জোটাকে স্মরণ করলেন। এরপর ল্যাপ অব অনারের সময় নিজের আবেগ লুকিয়ে রাখতে পারলেন না রোনালদো। অশ্রুসিক্ত হলেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড ম্যাচ সম্প্রচারকারী অফিশিয়াল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমি বেশ আবেগাপ্লুত ও বিস্মিত ছিলাম, কারণ আজকের দিনটির একটি বিশেষত্ব রয়েছে (প্রায় ঠিক এক বছর আগের এই দিনটিতেই দিওগো জোটা মারা...
Developed by BDITHOST