অনলাইন ডেস্ক : বলিউডে একসময় ছিল যাদের জয়জয়কার, তাদেরই সন্তানরা এবার প্রস্ততি নিচ্ছে ইন্ডাস্ট্রির পর্দা কাঁপাতে। যুগের পরিবর্তনের সঙ্গে আসছে নতুন মুখ। তবে সেই নতুন মুখ যদি হয় স্ট্রারকিডেরা, সেখানে দর্শকের আগ্রহ থাকবে স্বাভাবিক। বলিউড অভিনেতা সাইফ আলি খানকে চেনেন না এমন দর্শক খুব কমই আছে। তার ছেলে হতে যাচ্ছেন বলিউডের হিরো। যদিও সাইফের মেয়ে সারা আলি খান ইন্ডাস্ট্রিজে পা রেখেছিলেন আরও ৬ বছর আগে। এবার বোনের পর হিন্দি সিনেমায় পা রাখছেন ইব্রাহিম। সাইফ পুত্র ইব্রাহিম যেন নেটিজেনদের ভাষায় সাইফ আলি খানের 'আপগ্রেড ভার্সন'। চেহারা হুবহু পেয়েছেন বাবারটাই। তবে কী বলিউডে এসে বাবার প্রতিস্থাপন হতে যাচ্ছেন ইব্রাহিম? শোনা যাচ্ছে, 'সরজমিন' নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন ইব্রাহিম। ছবিটির পরিচালনায় রয়েছেন আরেক স্টারকিড কায়োজে ইরানি। অভিনেতা বোমান ইরানির পুত্র এই পরিচালক।...
Developed by BDITHOST