অনলাইন ডেস্ক: বিদেশে অর্থপাচারের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থপাচারের মাধ্যমে কানাডায় বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদ অর্জন করেছেন। আজ সোমবার কমিশন সভায় সাবেক এই এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আকতারুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। শিমুলের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে কমিশন তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। শিমুলের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল...
Developed by BDITHOST