স্টাফ রিপোর্টার : কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। শুধু তাই নয় এটা হচ্ছে বাঙালীর প্রানের খেলা। এই খেলা গ্রাম বাংলার এমন কেউ নেই যে, খেলেন নি। এই খেলাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলার আটটি উপজেলা থেকে একটি করে মোট আটটি দল নিয়ে এই খেলায় অংশগ্রহন করছেন বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সোমবার (৯ জুন) সকাল ১০টায় রাজশাহী লালনশাহ্ মঞ্চ সংলগ্ন মাঠে উত্তরবঙ্গ কাবাডি একাডেমি রাজশাহীর আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাব এর ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপি কাবাডি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শুধু আয়োজক বা খেলোয়ারগণরাই এই খেলাকে আকর্ষণীয় করতে পারেনা। আকর্ষণীয়...
Developed by BDITHOST