সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার রায়গঞ্জহাট পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তারাশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২) ও তাঁর ভাই তারেক রহমান (৫৫)। আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেনে। তিনি বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল...
Developed by BDITHOST