মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২২ লাখ ১১ হাজার ১৬৫ টাকা। এর বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৫৮ টাকা। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, মতিউর রহমান, শরিফুল ইসলাম রাজা, এন্তাজ...
Developed by BDITHOST