স্টাফ রিপোর্টার : মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কারা প্রশাসন। রোববার (৩ মে) কারাগারের কঠোর নিরাপত্তা ও নিয়ম-কানুনের মধ্যেও এক বন্দি বাবাকে তার মৃত সন্তানের শেষ মুখ দেখার সুযোগ করে দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল, যিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তার ছেলে আব্দুল্লাহ গতকাল শনিবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আকস্মিক এই মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। কারাগারে থাকা বাবা দুলালও সন্তানের মৃত্যু সংবাদে ভেঙে পড়েন। এমন পরিস্থিতিতে শেষবারের মতো সন্তানের মুখ দেখার আকুতি জানান তার স্ত্রী। পরিবারের এই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)-এর মৌখিক নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের প্রধান ফটকে...
Developed by BDITHOST