অনলাইন ডেস্ক : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) জুলাই অভ্যুত্থানের সময়ের একটি সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকারকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাজধানীর লালবাগ থানার এই মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানাতেও দুটি মামলা আছে। এ ছাড়া রংপুরের একটি হত্যা মামলারও আসামি তিনি। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার করে ডিবি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার...
Developed by BDITHOST