অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল‑২০২৬ পাস হয়েছে। এতে গত বছর অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায়ই রাখা হচ্ছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পাস হয়। কয়েক দিন আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশকে’ আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়। আজ সেই সংশোধনীসহ অধ্যাদেশটি পাস হলো। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনে পরিণত করল। শাস্তির বিধানসহ এটি আইনে পরিণত হওয়ায়...
Developed by BDITHOST