স্টাফ রিপোর্টার: বড়াল নদের কোল ঘেঁষে গড়ে ওঠা কালুহাটি গ্রাম। গ্রামে ছোট্ট ছোট্ট ঘর, তার মধ্যে বসে নানাবয়সী মানুষ তৈরি করছে বাহারি রঙের স্যান্ডেল ও জুতা। নারী-পুরুষের বাহারি জুতা তৈরি করা এ গ্রামটি আশপাশের সবার কাছে ‘পাদুকা পল্লী’ নামেই পরিচিত। এখানকার তৈরি বাহারি জুতা স্যান্ডেল যায় গোটা উত্তরবঙ্গসহ রাজধানীতেও। গত কয়েক বছরে অভাবী গ্রামের চেহারা পাল্টে কালুহাটি এখন ঝকঝকে কর্মচাঞ্চল্যের সাফল্যমতি একটি গ্রাম। স্থানীয়রা স্বপ্ন দেখছেন একদিন বিশ্ববাজারে রপ্তানি হবে কালুহাটির তৈরি পাদুকা। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে এ শিল্পের সঙ্গে জড়িতরা। তবে ছন্দপতন ঘটেছে এ বছর। রোজার শেষ মহুর্তেও কাজ নেই কালুহাটি পাদুকা পল্লীতে। ফলে চরম সংকট চলছে এ শিল্পে। সরজমিনে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে জুতা-স্যান্ডেল তৈরির বিভিন্ন কারখানার সাইনবোর্ড। একেকটি ঘরই...
Developed by BDITHOST