স্টাফ রিপোর্টার : সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মতামতের ভিত্তিতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার সেবার সমস্যা ও ঘাটতি চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য থানাকে আরও নিরাপদ, সহায়ক ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নগরের কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে ‘অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) আয়োজনে অনুষ্ঠিত সভায় শিশু, অভিভাবক, পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিশু ও যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী থানাকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে নির্ধারিত মানদণ্ড বাস্তবায়ন জরুরি। শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, শিশুদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, নিরাপত্তা, দ্রুত...
Developed by BDITHOST