স্টাফ রিপোর্টার, পুঠিয়া : ‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাস থেকেই জটিল কিডনি রোগে আক্রান্ত এক অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত। জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা শামসুর রহমান দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাঁর পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। শিবু দাশ বলেন, “এই ছোট্ট সহযোগিতা হয়তো তাঁর সব সমস্যার সমাধান করবে না। তবে একজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের এই উদ্যোগ দেখে সমাজের আরও বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি অসহায় রোগীদের পাশে এগিয়ে আসেন, তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।”...
Developed by BDITHOST