অনলাইন ডেস্ক : চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ভাড়াটিয়ার ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে কেয়ারটেকার সাঈদ মোল্লাকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ)। তিনি বলেন, রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আবু সাঈদ খুলনার দিঘলীয়া থানার চন্দনীমহল গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পারে পরিবার নিয়ে ভাড়া...
Developed by BDITHOST